নীলফামারীতে রহস্য জনক ভাবে যুবকের মৃত্যু – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নীলফামারীতে রহস্য জনক ভাবে যুবকের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৮৮ Time View

মোঃ গোলাম রব্বানী,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে সৌরভ (২২) নামের এক যুবকের রহস্য জনক মৃত্যু হয়েছে। সৌরভ পূর্ব চিকনমাটি ডাংগাপাড়া গ্রামের মৃত চানু মিয়ার ছেলে।

শুক্রবার সকালে মৃতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে ডোমার থানার পুলিশ।  মৃত সৌরভের জ্যাঠাতো ভাই আবু সায়েম, তার স্ত্রী মরিয়ম বেগম মনি  এবং সায়েমের বাবা শামসুল হক জানান, বৃহস্পতিবার রাতে সৌরভ একাই ঘরে ছিল। রাত সাড়ে তিন টার দিকে সৌরভের প্রতিবন্ধী চাচা শামসুদ্দিনের চিৎকারে আমরা সবাই টের পেয়ে দেখি সৌরভের লাশ গলায় গামছা পেঁচানো অবস্থায় ঘরের বারান্দায় ঝুলে আছে।

তার ঘরের দরজা খোলা এবং মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার সাথে কারো কোন ঝগড়া বিবাদ নাই। সে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিন আলী জানান, এ বিষয়ে ডোমার থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত রহস্য উদ্‌ঘাটন সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102