ডোমারে বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তির দাবিতে মানববন্ধন – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

ডোমারে বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তির দাবিতে মানববন্ধন

  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৭১ Time View

নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী

নীলফামারীর ডোমারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। মানববন্ধনে তারা বলেন, তুহিনের মুক্তি না হলে উত্তরবঙ্গকে অচল করে দেওয়া হবে।

রবিবার ৪ঠা মে দুপুর ১২ টায় ডোমার বাজারস্ত রেলগেট মোড়ে নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের সাবেক এমপি, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি, শান্তি, উন্নয়ন, অগ্রগতি ও সম্প্রীতির দূত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তি ও মিথ্যা বানোয়াট গায়েবি মামলা বাতিলের দাবীতে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি ও ০১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক বসন্ত কুমার রায় প্রমুখ।
এছাড়াও উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপজেলা, পৌর, এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট গায়েবি মামলা অবিলম্বে বাতিল করা না হলে এই উত্তরবঙ্গকে অচল করে দেওয়া হবে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102