নীলফামারীতে হিটস্ট্রোকে ১জনের মৃত্যু – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নীলফামারীতে হিটস্ট্রোকে ১জনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি,মোঃ গোলাম রব্বানী:
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৭৫ Time View

তীব্র তাপপ্রবাহে তেতে উঠেছে নীলফামারীর সৈয়দপুরের মানুষ। প্রতিদিনই যেন বাড়ছে তাপমাত্রা।

অন্য বছর আবহাওয়ার কিছুটা তারতম্য লক্ষ্য করা গেলেও এবার এপ্রিলের শুরু থেকে তাপমাত্রা বেড়েই চলেছে এখানে। তীব্র রোদ ও তাপপ্রবাহের কারণে দুপুরের পর সড়ক ফাঁকা হয়ে যাচ্ছে।অনেক মানুষকে ক্লান্ত শরীরে গাছের ছায়ায় বসে থাকতে দেখা যায়। অনেককে আবার চোখেমুখে ঠান্ডা পানি দিতে দেখা যায়।এছাড়া তাপপ্রবাহের কবলে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া অন্য পেশার মানুষেরাও।এদিকে ‘হিটস্ট্রোকে’ জামিল হোসেন (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে গরমের তাপমাত্রা সহ্য করতে না পেরে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়। জামিল হোসেন শহরের নতুন বাবুপাড়ার তিল খাজা রোডের বাসিন্দা বলে জানা যায়। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের চিকিৎসক আফরোজা বেগম সুমি বিষয়টি নিশ্চিত করেন।গরমের এমন ভয়াল প্রভাবে বেড়েছে জ্বর, সর্দি, কাশি ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এতে রোগীর ভিড় বেড়েছে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। বেশি অসুস্থ হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা।

সৈয়দপুরে এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। দিন দিন তাপমাত্রা বেড়ে চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102