আব্বাস উদ্দিন একাডেমির আয়োজনে ডোমারে জন্মতিথি পালন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

আব্বাস উদ্দিন একাডেমির আয়োজনে ডোমারে জন্মতিথি পালন

  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৯১ Time View

নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী:

নীলফামারীর ডোমারে উত্তর অঞ্চলের ভাওয়াইয়া গানের সুর সম্রাট, অমর শিল্পী আব্বাস উদ্দীনের ১২৩ তম জন্মতিথি উৎযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৬ অক্টোবর সন্ধ্যায় ঐতিহ্যেবাহী শতবর্ষী নাট্য সমিতি মিলনায়তনে আব্বাস উদ্দীন একাডেমির আয়োজনে জন্মতিথি উদযাপনের শুভ উদ্বোধন করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে ১ম শহীদ আবু সাঈদের মাতা মনোয়ারা বেগম এবং বিশ্ববাতায়নের সম্পাদক কবি সালেম সুলেরী।

আব্বাস উদ্দীন একাডেমির নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এবং প্রেসিডিয়াম প্রধান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম বাবুর সার্বিক ব্যবস্থাপনায় রংপুরের সাবেক মেয়র এম জুননুন, এটিএন বাংলার ব্যুরো প্রধান ও কবি মাহবুবুল ইসলাম, লেখক মতিন বাঙালী প্রমুখ।এছাড়াও স্থানীয় বরেণ্য সুধীজন ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়া ভাওয়াইয়া, ভাটিয়ালি গানের আসরে সুর মেলান আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102