নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের পক্ষ থেকে ইফতার মাহফিল – dainikprothombarta    
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের পক্ষ থেকে ইফতার মাহফিল

  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৫৫ Time View

বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ জেলা:

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, ফিলিস্তিনের সংকট, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা এবং উন্নয়নমুখী বাংলাদেশ গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব (দাঃ বাঃ)। সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আমীর, মজলুম আলেমেদ্বীন মুফতী মনির হোসাইন কাসেমী (দাঃ বাঃ)। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।

বক্তব্যে মুফতী মনির হোসাইন কাসেমী বলেন, “আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ”। তিনি মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং ইসলামী শিক্ষার প্রসার ও সমাজ সংস্কারে ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় এলে নারায়ণগঞ্জ দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত করবো তাহলে নারায়ণগঞ্জ হবে উন্নত শহর সিঙ্গাপুরের মতো। উন্নয়ন ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে একটি আধুনিক শহর গড়ে তোলা হবে।”

বক্তারা আওয়ামী লীগের নীতির কঠোর সমালোচনা করেন। তাদের দাবি, আওয়ামী লীগ বাংলাদেশের ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্যকে বিনষ্ট করছে। এক বক্তা বলেন, “বাংলাদেশের আওয়ামী লীগের কোনো স্থায়ী ঠিকানা নেই।” বক্তাদের বক্তব্যে আওয়ামী লীগ সরকারের নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ পায়।

বক্তারা ফিলিস্তিনের চলমান সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ইহুদি আগ্রাসন ও মুসলমানদের উপর অত্যাচারের তীব্র নিন্দা জানিয়ে তারা বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, “ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের রক্ষায় শুধু উদ্বেগ প্রকাশ করলেই হবে না, বরং আমাদের প্রস্তুতি নিতে হবে এবং সব দিক থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রসারিত করার তাগিদ অনুষ্ঠানে বক্তারা মুসলিম সমাজের নৈতিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষা বিস্তারের ওপর জোর দেন। তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে ইসলামি মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে এবং নতুন প্রজন্মকে সেই শিক্ষায় গড়ে তুলতে হবে।

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের এই ইফতার মাহফিলে ইসলামি চেতনা, সামাজিক উন্নয়ন এবং ফিলিস্তিন ইস্যুতে জোরালো বার্তা দেওয়া হয়। বক্তারা ইসলামের আদর্শে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102