সোনারগাঁয় সাংবাদিকের বাড়িতে মাদক ব্যবসায়ীর হামলা – dainikprothombarta    
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সোনারগাঁয় সাংবাদিকের বাড়িতে মাদক ব্যবসায়ীর হামলা

মোঃ মোশারফ হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২০৩ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয় সাংবাদিকের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং এর হামলার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দুপুরে মাতৃজগত পত্রিকার জেলা প্রতিনিধি ময়নাল হোসাইন এর বাড়িতে মাদক ব্যবসায়ী শান্তকে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তার বাড়িতে হামলা চালিয়ে সাংবাদিককে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ সাংবাদিক ময়নালকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত সাংবাদিক ময়নাল হোসেন জানান, সোনারগাঁ থানা সংলগ্ন পৌরভবনাথ পুর এলাকায় স্থানীয় কৃষ্ণপুরা গ্রামের ইয়াজউদ্দিনের ছেলে শান্ত ডিবি পুলিশের ড্রাইভার পরিচয়ে দীর্ঘদিন যাবত, মাদক ব্যবসা পরিচালনা করে আসছে এবং তারই আপন ছোট ভাই কিশোর গ্যাং লিডার প্রান্ত নানা অপকর্ম করে আসছে। আহত সাংবাদিক ময়নাল হোসাইনের বাড়ির সামনে গত কয়েকদিন আগে মাদকের বেচাকেনা করার সময় সাংবাদিক ময়নাল তাদের বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী শান্ত ও কিশোর গ্যাং লিডার তারই ছোট ভাই প্রান্ত সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দেয়।

এরই জের ধরে শুক্রবার দুপুরে কিশোর গ্যাং লিডার প্রান্ত ও তার ভাই মাদক ব্যবসায়ী শান্তসহ অজ্ঞাত ১০-১২ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক ময়নাল হোসাইনের বাড়িতে আমচকা হামলা চালিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারীদেও অস্ত্রে আঘাতে তার বাম হাতে মারাত্মক জখম হয় যেখানে নয়টি সেলাই করা হয়েছে। এ সময় আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের একাই প্রতিরোধ করার চেষ্টা চালান তিনি। পরে শান্তর বাবা ইয়াজউদ্দিন ছেলেদেও পক্ষে পুলিশের সামনে আরেকদফা হামলার চেষ্টা চালালে পুলিশ তা প্রতিহত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা বলেন, দেশের যেখানেই সাংবাদিকরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রচার করে এবং মাদক ব্যবসায় বাধা প্রদান করে সেখানে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটছে। মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে রুখে দাঁড়ালে সাংবাদিকদের মেরেও ফেলা হচ্ছে। তারা বিষ্ময় প্রকাশ করে বলেন, সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়ে সাংবাদিককে আহত করে মাদক ব্যবসায়ীরা সেই সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছে। আমরা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সাংবাদিকরা মানববন্ধনের ঘোষনা দেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক পঙ্কজ কান্তি সরকার জানান, শান্ত ও প্রান্ত সাংবাদিকের উপর হামলা চালিয়েছে সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। এ ঘটনায় বটির আঘাতে শান্তর মাথা কেটে যায়। উভয়কেই চিকিৎসার জন্য সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সেখানে পুলিশ নিয়োজিত আছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো. মহসিন জানান, এ ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102