বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ জেলা:
নারায়ণগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, ফিলিস্তিনের সংকট, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা এবং উন্নয়নমুখী বাংলাদেশ গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব (দাঃ বাঃ)। সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আমীর, মজলুম আলেমেদ্বীন মুফতী মনির হোসাইন কাসেমী (দাঃ বাঃ)। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।
বক্তব্যে মুফতী মনির হোসাইন কাসেমী বলেন, "আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ"। তিনি মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং ইসলামী শিক্ষার প্রসার ও সমাজ সংস্কারে ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় এলে নারায়ণগঞ্জ দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত করবো তাহলে নারায়ণগঞ্জ হবে উন্নত শহর সিঙ্গাপুরের মতো। উন্নয়ন ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে একটি আধুনিক শহর গড়ে তোলা হবে।"
বক্তারা আওয়ামী লীগের নীতির কঠোর সমালোচনা করেন। তাদের দাবি, আওয়ামী লীগ বাংলাদেশের ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্যকে বিনষ্ট করছে। এক বক্তা বলেন, "বাংলাদেশের আওয়ামী লীগের কোনো স্থায়ী ঠিকানা নেই।" বক্তাদের বক্তব্যে আওয়ামী লীগ সরকারের নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ পায়।
বক্তারা ফিলিস্তিনের চলমান সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ইহুদি আগ্রাসন ও মুসলমানদের উপর অত্যাচারের তীব্র নিন্দা জানিয়ে তারা বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, "ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের রক্ষায় শুধু উদ্বেগ প্রকাশ করলেই হবে না, বরং আমাদের প্রস্তুতি নিতে হবে এবং সব দিক থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।"
ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রসারিত করার তাগিদ অনুষ্ঠানে বক্তারা মুসলিম সমাজের নৈতিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষা বিস্তারের ওপর জোর দেন। তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে ইসলামি মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে এবং নতুন প্রজন্মকে সেই শিক্ষায় গড়ে তুলতে হবে।
নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের এই ইফতার মাহফিলে ইসলামি চেতনা, সামাজিক উন্নয়ন এবং ফিলিস্তিন ইস্যুতে জোরালো বার্তা দেওয়া হয়। বক্তারা ইসলামের আদর্শে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss