নীলফামারীতে মহিলা দলের সমাবেশ পালিত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নীলফামারীতে মহিলা দলের সমাবেশ পালিত

মোঃ গোলাম রব্বানী
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৮ Time View

নীলফামারী প্রতিনিধিঃ

বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কার এর ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ডোমার উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ফেব্রæয়ারি) সকাল ১১টায় ডোমার উপজেলা বিভিন্ন ওয়ার্ড থেকে আসা খন্ড খন্ড মিছিল নিয়ে মহিলা দলের নেতা কর্মীরা বাটার মোড় এলাকায় সমেবেত হয়। সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বেরকরে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাট্য সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মহিলা দলের সভাপতি আসমা তারা লাকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও ভোগডাবুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।

উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহানারা বিথি’র সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন।

বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক শফিউল বারি বুলবুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান তুলু, মাসুদ বিন আমিন সুমন, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক অনিতা রানী দাস, ইউনিয়ন সভাপতি লিপি আক্তার, সাবিনা ইয়াসমিন প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশে বিএনপিসহ সহযোগি অঙ্গসংগঠনের হাজারো দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
রাষ্ট্র সংস্কার এর ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে এলাকার মাটি ও মানুষের নেতা ইঞ্জিঃ শাহিরন ইসলাম চৌধুরীকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102