নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইসহ ৪জন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইসহ ৪জন

  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ২১১ Time View

নীলফামারী প্রতিনিধি,মোঃ গোলাম রব্বানী:

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইসহ চারজনের। শুক্রবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার সৈয়দপুরের ওয়াপদা মোড়ের নয়া বাজার ও কিশোরগঞ্জের রণচণ্ডী ইউনিয়নের ধরেয়ারবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সৈয়দপুরের ওয়াপদা মোড়ের নয়া বাজারে সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার ইপিজেড মোড় এলাকার ইলিয়াস আলীর ছেলে সুমন (২৭) ও তার ছোট ভাই সিয়াম (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহীরা সৈয়দপুর শহরের দিকে যাচ্ছিলেন। তারা উক্ত স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

অপরদিকে নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো চারজন। নিহত ব্যক্তিরা হলেন ডিমলা উপজেলার দক্ষিণ গয়াবাড়ি মাঝাপাড়া গ্রামের নুরল হকের ছেলে আনারুল ইসলাম (৪০) ও জলঢাকা উপজেলার দক্ষিণ চেরেঙ্গা হাজীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মাজেদুল ইসলাম মতি (৪৫)।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে একটি মাইক্রোবাসযোগে কিছু যাত্রী রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় কিশোরগঞ্জ উপজেলার ধরেয়ারবাজার নামকস্থানে রংপুরমুখী মাইক্রোবাস ও অপর দিক থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। এতে আহত হয়েছে চারজন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পুলিশ হাসপাতালে পৌছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে নীলফামারী সদরের নিজ বাড়িতে নিয়ে যায়।

অপরদিকে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102