শাজাহানপুরে চুরি করতে এসে বাবা ছেলে সহ আটক ৩ চোর – dainikprothombarta    
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শাজাহানপুরে চুরি করতে এসে বাবা ছেলে সহ আটক ৩ চোর

  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৩৯ Time View

বগুড়ার শাজাহানপুরে চুরি করে এসে একসাথে বাবা ছেলে সহ জনতার হাতে আটক হয়েছে তিন চোর। আটককৃতরা হলো, বগুড়া সোনাতলা উপজেলার দিঘলকান্দি গ্রামের মোহাম্মদ সোলায়মান আলীর পুত্র মোহাম্মদ কায়সার (৩৫), বগুড়া শহরের সুত্রাপুর সাতানিবাড়ী এলাকার মাহবুবুর রহমান কাইলার পুত্র মোহাম্মদ ফজলু (৪০) এবং মোহাম্মদ ফজলুর ছেলে মোহাম্মদ বিশাল (২৫)। ২৫ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আটককৃতদের থানা পুলিশে সোপর্দ করে সাধারণ জনতা।

শাজাহানপুর থানাধীন বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের গন্ডগ্রামে মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়সূত্রে জানা গেছে, শাজাহানপুর থানাধীন বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের গন্ডগ্রাম এলাকার মৃত আলতাব হোসেনের ছেলে মোহাম্মদ সুলতানের বাড়িতে ২৪ জুন সোমবার দিবাগত রাত আনুমানিক ২টায় কয়েকজন চুরি করতে আসে।

তারা ওই বাড়িতে ঢুকতে না পেরে ঘরের জানালা দিয়ে দুটি স্মার্ট মোবাইল ফোন বের করার চেষ্টা করতে থাকে। এমন সময় গ্রামের কিছু লোকজন চোরের উপস্থিত টের পেয়ে কৌশলে তাদের আটক করে। পরে আটককৃতদের মঙ্গলবার সকালে থানা পুলিশে সোপর্দ করে ওই এলাকার সাধারণ জনতা।

এঘটনায় শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান চুরি করতে এসে জনতার আটক হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102