পল্লী প্রগতি সংস্থা, যশোরকে সম্মাননা — আবুল কালাম আযাদের অনন্য ভূমিকার স্বীকৃতি – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

পল্লী প্রগতি সংস্থা, যশোরকে সম্মাননা — আবুল কালাম আযাদের অনন্য ভূমিকার স্বীকৃতি

মোঃ আরিফ রিল্লাহ
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ Time View

ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি

 

 

২১তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫ উপলক্ষে যশোরের পল্লী প্রগতি সংস্থা বিশেষ সম্মাননা অর্জন করেছে। সংস্থাটির সমাজ উন্নয়ন, মানবিক সেবা এবং স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এই সম্মাননা প্রদান করে।

 

 

এই সংস্থার কার্যক্রমকে সামনে থেকে সফলভাবে এগিয়ে নিচ্ছেন বাঁকড়া, ঝিকরগাছার সুপরিচিত সাহিত্য সংগঠক, কপোতাক্ষ সাহিত্য পরিষদের সভাপতি ও নিবেদিত সমাজসেবক আবুল কালাম আযাদ। দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাংস্কৃতিক বিকাশ, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন কল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর সক্রিয় নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টায় পল্লী প্রগতি সংস্থা স্থানীয়ভাবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

 

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল উদ্দীন আহমেদ চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ড. দেলোয়ার হোসেন সম্মাননা প্রদান করেন। তাঁরা আবুল কালাম আযাদের কর্মকাণ্ডকে প্রশংসা করে বলেন, সমাজ উন্নয়নে তাঁর মতো মানুষের এগিয়ে আসা দেশকে সামনে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখে।

 

 

২ ডিসেম্বর ২০২৫ তারিখে পাওয়া এই সম্মাননা স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে। আবুল কালাম আযাদ জানান, “এই স্বীকৃতি আমাদের কাজের প্রতি দায়িত্ব আরও বাড়িয়ে দেবে। মানুষের পাশে থেকে মানবিক সেবা চালিয়ে যেতে চাই।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102