দোয়ারাবাজারে সুনামগঞ্জের ডিসির বক্তব্য নিয়ে আপত্তি – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

দোয়ারাবাজারে সুনামগঞ্জের ডিসির বক্তব্য নিয়ে আপত্তি

মোহাম্মদ রাজীব
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ Time View

দোয়ারাবাজার ( সুনামগঞ্জ):

 

গণভোটে ‘হ্যাঁ’-না’ ভোট প্রদানে আমার কোন আপত্তি নেই :: দোয়ারাবাজারে ডিসি ইলিয়াস মিয়া

সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’-না ‘ভোট প্রদানে আমার কোন আপত্তি নেই। আমি ‘হ্যাঁ’ও বলব না, ‘না’ ও বলব না, এটা ভোটারদের ব্যক্তি স্বাধীনতার ইচ্ছে।

 

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২ টায় ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ডিসি ইলিয়াস মিয়া বলেন, ভোটার যদি মনে করেন ‘না ‘তে ভোট দিলে ভালো, তাহলে না তে দিবেন। হ্যাঁ ভালো মনে করলে হ্যাঁ’তে দিবেন। এই অধিকার জনগণের, জনগণের ব্যক্তি স্বাধীনতা। তবে আমরা কিছু বলতে চাই,জানাতে চাই। যাতে লোকজন বলতে না পারে, আমরা না-যেনে ‘ভোট দিয়েছি। হ্যাঁ’তে কিছু বিষয় আছে যা জনগণের কল্যানের জন্য প্রয়োজন।

 

যদিও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকার রাষ্ট্রিয় ভাবে প্রচারনা চালানোর পরেও জেলা প্রশাসক কর্তৃক গণভোটের ‘হ্যাঁ’ এবং ‘না’ নিয়ে তিনি কেনো কিছু বলবেন না, তা জনগনের ইচ্ছে। এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের লোক। আমার বিষয়টা ভিন্ন।

 

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, দোয়ারাবাজার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ শাওন, সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা) সার্কেল শেখ মো. মুরসালিন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সালেহীন খাঁন।

 

 

এসময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আজিজুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু,দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা: হারুন অর রশীদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু।

 

আরো বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূইয়া।

 

এসময় বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এদিকে, আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হবে গণভোট। এইদিন আলাদা ব্যালটে ভোটাররা যে গণভোটে ভোট দিবেন সেখানে সুনির্দিষ্ট করে খুব অল্প করে মাত্র চারটি বিষয় লেখা থাকবে। এই সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কী-না, সেই প্রশ্নে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিবেন ভোটাররা।

 

গত বেশ কয়েকদিন ধরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সারাদেশে গণভোট নিয়ে প্রচারণা শুরু করে সরকার। প্রথমে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র গণভোট নিয়ে নিরপেক্ষ অবস্থান থেকে প্রচারণা শুরু করে। পরে অবশ্য সেই অবস্থা থেকে সরে এসে সরাসরি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা শুরু করে।

তবে সুনামগঞ্জের জেলা প্রশাসক কর্তৃক ‘হ্যাঁ’না ‘ভোট প্রদানে তার কোন আপত্তি নেই এমন স্বতন্ত্র মনোভাব প্রশ্নে হতাশাজনক পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। অনেকে মনে করছেন যেখানে সরকার ‘হ্যাঁ’র পক্ষে প্রচারনা চালাচ্ছে সেখানে সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন বক্তব্যে ‘হ্যাঁ’ ভোট প্রদানে বিরূপ প্রভাব পরবে বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102