মটরসাইকেলের ধাক্কায় নিহত ব‍্যবসায়ী – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

মটরসাইকেলের ধাক্কায় নিহত ব‍্যবসায়ী

নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৬০ Time View

নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় নুরুজ্জামান (৩৫) নামে এক ধান ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার রামগঞ্জ-বেরুবন্দ সড়কের পুটিমারীর দোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নুরুজ্জামান উপজেলার টুপামারী ইউনিয়নের দুহুলি পাড়ায় এলাকার নূর উদ্দিন মিয়ার বড় ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘রাতে রামগঞ্জ-বেরুবন্দ সড়কের ডান পাশে বসে ফোনে কথা বলছিলেন নুরুজ্জামান। এসময় রামগঞ্জের এই দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেলের চালক বাম দিক থেকে ডান দিকে গিয়ে তাকে সজরে ধাক্কা দেয়। পরে সেখানকার সেচ পাম্পের মটর ঘরে থাকা এক ব্যক্তি শব্দ শুনে বাহিরে এসে দেখেন নুরুজ্জামান ধান খেতে পরে আছে আর মোটরসাইকেল চালোক পালিয়ে যাচ্ছে। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।’

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর হাসপাতালে মারা যাওয়ার খবর তিনি পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102