মান্দায় আত্রাই নদীর পাড়ে মোবাইল কোর্ট; দুই চালককে জরিমানা। – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

মান্দায় আত্রাই নদীর পাড়ে মোবাইল কোর্ট; দুই চালককে জরিমানা।

আরিফ হোসেন মান্দা
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১২৫ Time View

(নওগাঁ) উপজেলা প্রতিনিধি:

 

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে আত্রাই নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে আজ দুপুরে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে প্রসাদপুর ইউনিয়নের আত্রাই নদীর পাড় এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, একটি চক্র দীর্ঘ দিন ধরে অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি ও বালু সরিয়ে নিচ্ছে। প্রশাসনের উপস্থিতিতে ঘটনার সত্যতা হাতেনাতে প্রমাণিত হয়।

অভিযান চলাকালীন মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক্টর তল্লাশি করা হয়। এ সময় বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই ট্রাক্টর চালককে আটক করা হয়। মোটরযান অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় ওই দুই চালকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অভিযান চলাকালে মাটি ও বালু উত্তোলনের মূল পরিকল্পনাকারী বা মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত মূল ব্যক্তিকে আইনের আওতায় আনতে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদীর পাড় ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলন করে যারা সরকারি সম্পদের ক্ষতি করছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102