মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

আরিফ হোসেন মান্দা
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৯২ Time View

 (নওগাঁ) উপজেলা প্রতিনিধি:

 

নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার নুরুল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় হাফেজ মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্মপরিষদের সদস্য মোস্তফা আল আমিন, এনসিপি নেতা ইঞ্জিঃ আব্দুল হামিদ, উপজেলা জামায়াত ইসলামীর আমীর ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাহমুদুল হাসান, নওগাঁ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, কুষ্টিয়া শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আমানুল্লাহ আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর আস্থা এবং ভরসা রাখতে সকলকে আহ্বান জানান। এবং আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার জন্য আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102