সুনামগঞ্জের কুস্তি খেলাকে নিয়ে নুরুল হকের স্বেচ্ছাচারীতার কারণে উৎকণ্ঠায় জাতি – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

সুনামগঞ্জের কুস্তি খেলাকে নিয়ে নুরুল হকের স্বেচ্ছাচারীতার কারণে উৎকণ্ঠায় জাতি

মো.সহিদ মিয়া
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৪১ Time View

 

সুনামগঞ্জের বিশেষ প্রতিনিধি:-

সুনামগঞ্জের শত বছরের ঐতিহ্যবাহী কুস্তি খেলাকে ঘিরে এবার দানা বেঁধেছে নতুন বিতর্ক ও গণআন্দোলনের সুর। ‘কুস্তি ফেডারেশন’ নামক সংগঠনের সভাপতির পদে বিগত ছয় বছর ধরে বহাল থাকা নুরুল হক চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে একচেটিয়া ক্ষমতার অপব্যবহার ও অস্বচ্ছ অর্থনৈতিক লেনদেনের।

শনিবার (১২ জুলাই ২০২৫) জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের বিছনা গ্রামের মাঠে হাজারো ক্রীড়াপ্রেমী মানুষের উপস্থিতিতে এক বিশাল কুস্তি প্রতিযোগিতার আয়োজন হয়। প্রতিযোগিতাকে কেন্দ্র করে আয়োজিত সমাবেশে সুনামগঞ্জ কুস্তি এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্যরা দাবি তোলেন, “নুরুল হকের এক নায়কতান্ত্রিক মনোভাব, গণমাধ্যমে বাধা প্রদান, এবং প্রতি টিম থেকে ৩০০০ টাকা করে আদায়ের নামে বিভিন্ন টিম থেকে জরিমানা নামক লক্ষ লক্ষ টাকা অর্থনৈতিক দুর্নীতি কুস্তির ঐতিহ্যকে কলঙ্কিত করছে।”

এ সময় বক্তারা বলেন, “আমরা গর্ব করি আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া কুস্তি ঐতিহ্য নিয়ে। কিন্তু আজ তা নষ্ট করার অপচেষ্টা চলছে। কুস্তি ফেডারেশনে, রাজনৈতি হাসিল করার সার্থে নুরুল হক চেয়ারম্যান যা ইচ্ছে তাই করতে চাইতেছে , যা মেনে নেওয়া যায় না এতে তীব্র প্রতিবাদ করেন বক্তারা,,

একই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী কুস্তি ম্যাচ-বিশ্বম্ভরপুর উপজেলার পতেপুর ইউনিয়নের সংগ্রামপুর পঞ্চগ্রাম বনাম বিছনা পঞ্চগ্রামের মধ্যকার। খেলা শুরু হয় দুপুর ১টা ৪০ মিনিটে এবং শেষ হয় বিকেল ৫টা ১০ মিনিটে। ম্যাচ পরিচালনা করেন তিনজন নিরপেক্ষ আম্পায়ার: আজির উদ্দিন (মাগুরা), রইস উদ্দিন (শ্রীপুর), ও সাইফুল ইসলাম (নোয়াগাঁও)। সমঝোতার ভিত্তিতে উভয় দলের মধ্যে পাঁচ দাগা নির্ধারণ করে খেলা সম্পন্ন হয়।

উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন কবি মো. সহিদ মিয়া,বানীপুর, আবুল কাসেম (সুকদেবপুর), জমির উদ্দিন (শ্রীপুর), গরীব উল্লাহ (নরুল্লাহ,)আলী আহমদ (সুজাতপুর), মজনদার (নুরপুর), শামসুল আলম (ঘাগটিয়া), সাদক আলী (সেলমত্তপুর), আজির উদ্দিন (মাগুরা), বাতির মিয়া (বিছনা), আব্দুল্লাহ (সংগ্রাম), মিজানুর রহমান মেম্বার (কাটালিয়া), আনোয়ার মেম্বার (বিছনা) এবং বর্তমান ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ (পতেপুর)

বক্তারা জানান, এ সপ্তাহ ১৪টি টিম আমাদের সাথে আছে, আগামী সপ্তাহে এসোসিয়েশনের গুরুত্বপূর্ণ আলোচনা সভায় জেলার আরও ১২টি কুস্তি দল অংশগ্রহণ করবে, সেখানে নুরুল হক চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। বলে এসোসিয়েশনের প্রধান সমন্বয়ক কবি মো,সহিদ মিয়া গণমাধ্যমকে নিশ্চিত করে পরিশেষে খেলায় অংশগ্রহণকারী দল দেরকে অভিনন্দন জানিয়ে সমাপ্তি ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102