জিনদপুর যুব সমাজের উদ্যোগে শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

জিনদপুর যুব সমাজের উদ্যোগে শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে 

সাহেদ আহমেদ (সৌরভ)
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৪১ Time View

নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

খেলাই শক্তি খেলায় বল মাদক ছেড়ে ক্রিকেট বল”মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে প্রতিবছরের ন্যায় এবারো ক্রিকেট শর্ট সার্কেল টুর্নামেন্টের আয়োজন করেছেন জিনদপুর গ্রামের যুব সমাজ। বৃহস্পতিবার বিকালে জিনদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জিনদপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও জিনদপুর বাজার পরিচালনা কমিটির ক্যাশীয়ার নুরুল ইসলামের সভাপতিত্বে। জিনদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমানুল্লাহ চমৎকার সঞ্চালনায়।ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মিয়া। উদ্বোধক হিসেবে ছিলেন জিনোদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জিনোদপুর ইউনিয়ন জিয়ামঞ্চের আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, জিনদপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সায়েদুল হক, সমাজসেবক নুরুল ইসলাম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাজুল ইসলাম,

সমাজসেবক মিজান মিয়া, কাতার প্রবাসী মোঃ আজাদ মিয়া, সমাজসেবক মোঃ কাদের মিয়া সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন নিয়মিত খেলাধুলা অনুশীলন করলে খেলোয়ার তৈয়ার হয় কারণ ভালো খেলোয়াড় গ্রাম পর্যায়ে থেকেই তৈরি হয়। বিশেষ করে খেলাধুলার মধ্যে থাকলে যুবকরা সামাজিক অপরাধে জড়িত হতে পারবেনা। মাদক ইভিজিটিং সন্ত্রাসী কর্মকান্ডে থেকে বাঁচতে খেলাধুলার কোন বিকল্প নাই। তাই প্রতিবছরই যেন খেলাধুলার আয়োজন করা হয়।খেলা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102