ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি বিদ্রোহী প্রার্থী নির্বাচনী সভা  – dainikprothombarta    
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি বিদ্রোহী প্রার্থী নির্বাচনী সভা 

সাহেদ আহমেদ (সৌরভ)
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৬ Time View

নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: 

 

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের নির্বাচনী সভা রবিবার (৮/২) বিকেলে নবীনগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

 

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে সদ্য বহিষ্কৃত বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস (ফুটবল মার্কা) নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনের ইস্তেহার ঘোষণা করে বলেন, আমি যদি আল্লাহর রহমতে ও মানুষের ভালোবাসা নিয়ে ফুটবল মার্কায় নির্বাচিত হতে পারি তাহলে সকল ক্ষেত্রে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, দুর্নীতি, গায়েবী মামলা, মামলা বাণিজ্য, ভূমি দখল ও চাঁদাবাজি বিরুদ্ধে আপোষহীন অবস্থান এবং ধর্মীয় ও রাজনীতির সম্প্রীতি – পারস্পরিক সহনশীলতা ও ক্ষমতার রাজনীত নয়, জন কল্যাণ ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করবো। তিনি ভোটারদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা সকলে নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে ফুটবল মার্কায় ভোট দিয়ে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিবেন, কেউ যেন ভোট ছিনতাই করতে না পারে।

এই সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সদ্য বহিষ্কৃত আবু সায়েদ, হযরত আলী, সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, হাজী ফুরকান উদ্দিন, হাজী নুরুল ইসলাম ও মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।

 

বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য নবীনগর বাসীর প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102