চলতি মাসেই হতে পারে দীর্ঘমেয়াদী শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

চলতি মাসেই হতে পারে দীর্ঘমেয়াদী শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়

  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩৪৭ Time View

আবহাওয়া ডেস্ক

মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া দপ্তর বলছে, দেশের কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হতে পারে। সঙ্গে মৃদু থেকে মাঝারি মানের তাপপ্রবাহ বয়ে যাওয়ার পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে।

 

আজ রোববার (২ মার্চ) মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয় সংস্থাটি।

 

আরও বলা হচ্ছে, ৯ মার্চের পর তাপমাত্রা ক্রমাগত বাড়তে পারে। মাসের শেষ দিকে এক বা দুটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকতে পারে। মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক বা দুটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

 

মাসব্যাপী পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। তবে দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া একদিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সংবাদমাধ্যমকে জানান, আগামী ৯ তারিখ পর্যন্ত তাপমাত্রা মোটামুটি কম থাকতে পারে। এরপর ধারাবাহিকভাবে বাড়তে থাকবে। আসলে পুরো দেশেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বে শি থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102