শীত আরও জেঁকে বসার ইঙ্গিত, ঘন কুয়াশার সতর্কতা আবহাওয়া অফিসের – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

শীত আরও জেঁকে বসার ইঙ্গিত, ঘন কুয়াশার সতর্কতা আবহাওয়া অফিসের

  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ Time View

নিউজ ডেস্ক:

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। সকাল গড়িয়ে গেলেও সূর্যের দেখা মিলছে না, এতে বিপাকে পড়েছেন কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ।

এরই মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। রোববার (২৮ ডিসেম্বর) সেখানে তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় রাতের শীত আরও বাড়তে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ঘন কুয়াশা পড়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। সোমবার সকালে দেওয়া নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য প্রকাশ করা হয়।

পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

তাপমাত্রা সম্পর্কে পূর্বাভাসে আরও জানানো হয়, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। কুয়াশাচ্ছন্ন পরিবেশের কারণে দেশের বহু অঞ্চলে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102