ডোমার উপজেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত – dainikprothombarta    
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালপুর প্রেসক্লাব সম্পাদকের পিতার ইন্তেকাল  দিঘলিয়ায় বাইশ দিনের শিশু পুত্রসন্তানকে গলা টিপে হত্যা করেছে পাষন্ড পিতা বাসন থানার বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার, আদালতে প্রেরণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল নতুন প্রিন্সিপালের পরিচালনায় সন্তুষ্ট অভিভাবকরা দুর্গাপুরে চালের কার্ড চাওয়ায় বৃদ্ধাকে পেটাল বিএনপি নেতা টঙ্গী পশ্চিম থানার অভিযানে পরোয়ানাভুক্ত আসামী ও ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার বাসন থানার বিশেষ অভিযানে চাঁদাবাজি, নারী নির্যাতন ও অস্ত্র মামলার ৫ আসামী গ্রেফতার একরাতে ১৭টি পানবরজ ভাঙচুর কালিয়াকৈরে র‍্যাব-১ এর অভিযানে প্রায় ১৭ লাখ টাকার হেরোইন উদ্ধার। কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ জনের কারাদণ্ড

ডোমার উপজেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৮২ Time View

নীলফামারী প্রতিনিধি,মোঃ গোলাম রব্বানী:

নীলফামারীর ডোমারে স্কাউট ভবনের নকশা প্রণয়ন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখ নির্ধারণ ও ডে ক্যাম্প আয়োজন সহ বিভিন্ন বিষয় নিয়ে স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমির অস্থায়ী স্কাউট ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্কাউটসের সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক নাজমুল আলম বিপিএএ’র সভাপতিত্বে আলোচনা সভায় এসময় উপজেলা স্কাউট কমিশনার নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন, সহ-সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সহ-কমিশনার জাবেদুল ইসলাম সানবীম, কোষাধ্যক্ষ আলহাজ্ব আশফাক সারোয়ার সিদ্দিকী সাধন, গ্রুপ সভাপতি আমিনুল হক বাবু প্রমুখ। উপজেলা স্কাউটসের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্ত সমুহ, নতুন স্কাউট ভবনের নকশা ও পরিকল্পনা অনুমোদন, ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান ও তারিখ নির্ধারণ, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অবস্থিত স্কাউট ভবন হস্তান্তরের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, নতুন পরিপত্র অনুযায়ী স্কাউট ফি বিষয়ক আলোচনা, ডে ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত, বার্ষিক বনভোজন ও বিবিধ আলোচনা করা হয়।

এসময় উপজেলা স্কাউটসের অন্যান্ন নেতৃবৃন্দ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102