শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে-মির্জা ফখরুল – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে-মির্জা ফখরুল

  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২০০ Time View

নীলফামারী প্রতিনিধি,মোঃ গোলাম রব্বানী:

ছাত্র-জনতার রক্ত ত্যাগের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন। আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা পনেরো আগস্ট মাঠে নেমে সহিংসতা করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে পনেরো আগস্ট তারা যে পরিকল্পনা করছে রাজপথে থেকে সেটা প্রতিহত করা।

আমরা দেশে আজকের বিএনপিকে শক্তিশালী করে গড়ে তুলেছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার( ১৪ আগস্ট) সকাল ১১ টার দিকে সৈয়দপুর জেলা বিএনপির কার্যলয়ে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে গতকাল দুজনকে গ্রেফতার করা হয়েছে। খুনের সাথে যারা জড়িত সবাইকে গ্রেফতার করা হবে আমি বিশ্বাস করি।আমাদের কাজ হলো দলকে সুসংগঠিত করে নিজেদের মধ্যে বিবেধ না রেখে ঐক্যের মধ্য দিয়ে চলা। জনগণকে সম্পৃক্ত করে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে বর্তমান সরকারকে আমাদের সহায়তা করতে হবে। কোটা সংস্কার আন্দোলনে অনেকে নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ও যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

আপনারা জানেন প্রায় দীর্ঘ সতেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে নির্যাতন করেছে। শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে এখন দিল্লিতে বসে যড়যন্ত্র করছেন।

এসময়ে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন পাপ্পু, শওকত চৌধুরীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102