চিলাহাটি রেল স্টেশন পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

চিলাহাটি রেল স্টেশন পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার

  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৮১ Time View

নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী:

ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার রায় বলেছেন, নীলফামারী চিলাহাটি স্থলবন্দর হবে দুই দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর। বন্ধুপ্রতিম দুই দেশের আন্তরিকতা আছে বলেই বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্য উন্নয়নের স্বার্থে একাধিক রেল ও সড়কপথ স্থাপন করতে চায় ভারত সরকার। এর ফলে বদলে যাবে এলাকার অর্থ সামাজিক উন্নয়নের চিত্র।বেকার সমস্যায় গড়ে উঠবে ব‍্যবসা বানিজ‍্যর জন্য দুই দেশের সুম্পর্ক।

রোববার দুপুরে নীলফামারীর ডোমারে চিলাহাটি স্টেশন রেলপথ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী রেলপথের পাশাপাশি সড়ক পথের সংযোগ স্থাপন করতে চায় ভারত সরকার। খুব দ্রুত চিলাহাটি স্টেশন থেকে ইমিগ্রেশন সুবিধা চালুর কথাও জানান তিনি।

এ সময় ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি, নীলফামারী জেলা প্রেস ক্লাবের সভাপতি মনজুরুল আলম সিয়াম, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান সবুজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102