নীলফামারী কিশোরগঞ্জে চাঁদাবাজ চক্রের ৪জন আটক – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

নীলফামারী কিশোরগঞ্জে চাঁদাবাজ চক্রের ৪জন আটক

  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৮১ Time View

নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী:

নীলফামারীর কিশোরগঞ্জে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে এ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব ১৩। তারা দীর্ঘদিন ধরে রাতে চলন্ত গাড়ি থামিয়ে চাঁদা আদায় করতেন বলে জানা যায়।

সোমবার (১০ জুন) রাতে শহরের মাগুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মাগুড়া নদীরপার এলাকার মৃত জয়নার আবেদীনের ছেলে খায়রুল ইসলাম (৪০), মাগুড়া আকালীবেচা পাড়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে ইয়াকুব আলী ( ৪০), মাগুড়া নাদীপাড় এলাকার মৃত জয়নার আবেদীনের ছেলে রশিদুল ইসলাম (৪৮) ও মাগুড়া নদীরপাড় এলাকার মৃত জয়নার আবেদীনের ছেলে শুকারু( ৫৫)।

র‍্যাব ১৩ প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে রাস্তায় চলন্ত বাস, ট্রাক, অটোসহ বিভিন্ন যানবাহন আটকিয়ে জোড়পৃর্বক চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে গাড়ি চালকদের মারধরসহ বিভিন্ন ভয়ভীতি দেখানো হতো এমন অভিযোগের ভিত্তিতে র‍্যাব ১৩ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন ।

র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102