ডোমারে মজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ডোমারে মজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

মোঃ গোলাম রব্বানী,নীলফামারী প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৬৪ Time View

আজ ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক অবিস্মরণীয় দিন এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন আজ। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্যে দিয়ে রচিত হয় স্বাধীন বাংলাদেশের নতুন ইতিহাস। এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমারে ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ইং উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ই এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল আলম বিপিএএ সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি ও নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ আবু সুফিয়ান লেবু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, বিআরডিবি কর্মকর্তা আবু রাহাত মোঃ সোহেল রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক আল-আমিন রহমান প্রমুখ।

উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা শেষে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন হোসাইনী সুফী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102