ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে ২১ জনের মনোনয়ন দাখিল। – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে ২১ জনের মনোনয়ন দাখিল।

মোঃ গোলাম রব্বানী
  • Update Time : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৬১ Time View

নীলফামারী প্রতিনিধিঃ

প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারী জেলার ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে ২১জন মনোনয়ন পত্র দাখিল করেছে। সোমবার (১৫ এপ্রিল) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৮জন,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫জন নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মো. মনজুরুল হক চৌধুরী,সাবেক ইউপি চেয়ারম্যান মো. রাকিব আহসান প্রধান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. আব্দুল মালেক, কেন্দ্রীয় যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক সরকার ফারহানা আখতার, প্রভাষক মদন মোহন সিংহ ও মো. এহছানুল হক মনোনয়ন পত্র দাখিল করেন।

ভাইস চেয়ারম্যান পদে দিলীপ কুমার মুখোপধ্যায়, রাশেদুজ্জামান, মো. জামাল উদ্দিন আহম্মেদ জামান মো. মাছুম বিল্লাহ, মো. রোকনুজ্জামান, মো. মতিয়ার রহমান, রনজিৎ কুমার রায় ও এ,টি,এম মিরাজুল কবীর।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে লাইলী বানু, শিল্পী আক্তার বানু, শ্রী সন্ধ্যা রানী, মোছা. ফেরদৌসি বেগম ও নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন।

ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর ই আলম জানান, গত ২১মার্চ ঘোষিত তফসিলের প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আজ ১৫ এপ্রিল। আগামী ১৭এপ্রিল যাচাই বাছাই ও ২২এপ্রিল প্রত্যাহারের শেষ দিন এবং ২৩এপ্রিল প্রতিক বরাদ্দ দেওয়া হবে। আগামী  ৮মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102