ধনবাড়ী উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ধনবাড়ী উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৫৫ Time View

টাংগাইল জেলা রিপোর্টার, মোঃ রাকিব হাসান

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৫ জুন) মাসিক আইনশৃঙ্খলা সভা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে ।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার, আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত সকল সদস্য, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) সহ অনান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ।

ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান এর সঞ্চালনায় মাসিক আইনশৃঙ্খলা সভায় ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ বলেন, ” ধনবাড়ী উপজেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সকল অপরাধ দমন করতে ধনবাড়ী থানা পুলিশ দিন রাত পরিশ্রম করে যাচ্ছে । কিশোর অপরাধ দমনে পারিবারিক সচেতনতা বৃদ্ধি করতে হবে । অভিভাবকদের নিজ নিজ ছেলে মেয়েদের খোঁজ রাখতে হবে । ইভটিজিং বন্ধে স্কুল কলেজ এর প্রবেশ মুখে ধনবাড়ী থানা পুলিশ নিয়মিত টহল বৃদ্ধি করা হবে “। সভাপতির বক্তব্যে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ বলেন, ” ধনবাড়ী উপজেলার যে কোনো অপরাধ মূলক ঘটনা সাথে সাথেই ধনবাড়ী উপজেলা প্রশাসনের কাছে অবহিত করবেন ।

শব্দ দূষণ, বায়ু দূষণ, যানযট, ইভটিজিং, মাদক, চুরি ছিনতাই, চাঁদাবাজি, বাল্যবিবাহ, নারী নির্যাতন, জমি দখল, অবৈধ ক্লিনিক, অবৈধ ভাবে বালু উত্তোলন, মাটিকাটা সহ সকল অপরাধ দমনে ধনবাড়ী উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে । ধনবাড়ীবাসীর সার্বিক সহযোগিতায় ধনবাড়ী উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করবো “।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102