বিএনপি নেত্রীর নির্দেশে স্কুল মাঠে পশুর হাট – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বিএনপি নেত্রীর নির্দেশে স্কুল মাঠে পশুর হাট

  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৫১ Time View

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামে জেয়ারা খাতুন রুজি নামের এক বিএনপি নেত্রীর নির্দেশে নিয়মনীতির তোয়াক্কা না করেই চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানো হয়েছে। তবে প্রশাসন বলছে, কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি।

বিএনপি নেত্রীর নাম জেয়ারা খাতুন রুজি। তিনি চিলমারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক। রাজনীতির পাশাপাশি তিনি একটি সরকারি স্কুলে শিক্ষকতাও করছেন বলে জানা গেছে।

শনিবার (৩১ মে) দুপুরে চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, স্কুলের প্রধান ফটকে গেট সাজানো হয়েছে। এরপর মাঠের একপাশে পশু বেঁধে রাখার জন্য খুঁটি বসানো হয়েছে।

জানা গেছে, প্রতি বছর নিয়মনীতি তোয়াক্কা না করেই সরকারি কলেজ মাঠে পশুর হাট বসানো হতো। তবে এবার কলেজ মাঠে হাট না বসলেও ইজারাদার হাট বসিয়েছেন চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে।

বিএনপি নেত্রী জেয়ারা খাতুন রুজি বলেন, সাক্ষাতে কথা বলতে হবে সাকিব সাহেব; না বললে বুঝবেন না। অনুমতির বিষয় জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান এ নেত্রী।

চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু বলেন, আমি হাট বসানোর অনুমতি দেইনি। এ বিষয়ে ইউএনওর কাছে গেলে তিনি হ্যাঁ ও না কিছুই বলেন নাই।

চিলমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, পশুর হাট বসানোর জন্য কোনো ধরনের আবেদন পাইনি এবং হাট বসানোর অনুমতিও দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102