শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কোরআন খতম আলোচনা সভা অনুষ্ঠিত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কোরআন খতম আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১১৯ Time View

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত।

৩০ শে মে( রোজ শুক্রবার ) সকাল ৯ ঘটিকার সময় বেলকুচি পৌরসভার ৭ নং ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে বেলকুচি উপজেলার প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী করিতলা স্কয়ার মোরে এই কুরআন খতম,দোয়া মাহফিল, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত কোরআন খতম,দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বেলকুচি উপজেলা শাখআরসাবেক সভাপতি ও মুকুন্দগাতি বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন প্রামানিক।

বেলকুচি পৌর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ কাইয়ুম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচির কৃতি সন্তান ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ও বেলকুচি মহিলা ডিগ্রী কলেজের সভাপতি যুবসমাজের আইকন আলহাজ্ব মোহাম্মদ মাহমুদুল হাসান (শুভ), এ সময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, বেলকুচি উপজেলা যব দলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ ফারুক হোসেন,বেলকুচি পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেরাজুল ইসলাম, পৌর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ঠান্ডু সরকার, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মুকুল মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল আলিম মন্ডল, উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ পল্টন জোয়ারদার, পৌর যুবদলের সাবেক সদস্য মোঃ উজ্জল হোসেন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টান্ত ছিল বিরল। তার চিন্তা চেতনার মধ্যে ছিল আধুনিকায়ন, তিনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করেছিলেন। আগামী দিনে আমরা তার আদর্শ লালন করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো এই প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102