ইন্ডিয়াতে আটক ৭ জেলের মুক্তির দাবিতে চিলমারীতে মানববন্ধন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ইন্ডিয়াতে আটক ৭ জেলের মুক্তির দাবিতে চিলমারীতে মানববন্ধন

  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ Time View

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ইন্ডিয়ার কারাগারে আটক বাংলাদেশী ৭ জেলের মুক্তির দাবিতে চিলমারীতে মানববন্ধন কর্মসূচি পালিত। মাছ ধরতে গিয়ে ভারতের কারাগারে প্রায় ৭ মাস থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৫ জন ও রৌমারীর ২ জন জেলের বন্দি হয়ে আছে। তাদের দ্রুত মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে চিলমারী উপজেলা চত্তরের সামনে রোববার বিকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। চিলমারী সাংবাদিক ফোরামের আয়োজনে এই মানববন্ধনে অংশ নেন আটক হওয়া জেলে পরিবারের সদস্য, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ।

চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেলের সভাপতিত্বে ও ফোরামের সাধারন সম্পাদক জাহাঙ্গির আলম সাদ্দামের সঞ্চালনায় , মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মাহফুজুর রহমান মঞ্জু, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম জুয়েল,সাংবাদিক সহ-অধ্যাপক ফজলুল হক, ইউপি সদস্য রুকুনুজ্জামান স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের চিলমারী প্রতিনিধি মেহেদী হাসান শান্ত, সাব্বির হোসেন, আব্দুর রহমান পারভেজ, রেজাউল করিম, আটক বকুল মিয়ার স্ত্রী আজেনদা বেগম, মিরজাহানের ছেলে আবু বক্কর সিদ্দিক, বিপ্লব মিয়ার স্ত্রী কাজলি বেগম প্রমুখ।

এসময় তারা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102