১০৩ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

১০৩ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৪২ Time View

 

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে ১০৩ বোতল ফেন্সিডিলসহ রাকিব হোসেন (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে ফন্সিডিলসহ তাকে আটক করা হয়।

 

 

আটক মাদক কারবারি রাকিব হোসেন (২৮) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নরন্দী বড় বাড়ি এলাকার শহীদুল্লাহ’র ছেলে।

 

 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ১০৩ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট রাকিব হোসেনকে আটক করা হয়।

 

 

ওসি আরও জানান, ফেন্সিডিলসহ আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তবে বিভিন্ন থানায় ওই মাদক কারবারির একাধিক মামলা রয়েছে।#

 

জিয়াউর রহমান জিয়া

০১৭০৭৪৫১০৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102