সড়কে সৃষ্টি হচ্ছে যানজট ভারী যানবাহন চলাচলের কারণে। – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সড়কে সৃষ্টি হচ্ছে যানজট ভারী যানবাহন চলাচলের কারণে।

  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০০ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি,মোঃঅহিদুজ্জামান লস্কর অপু:

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অন্তর্ভুক্ত নয়নপুর গ্রামের প্রধান সড়কে ভারী যানবাহন চলাচলের কারণে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। এতে দূর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীসহ এলাকাবাসি। ভুক্তভোগি স্কুল-কলেজ শিক্ষার্থী, ব্যবসায়ী, অটো চালক, ভ্যানচালক,পথচারী ও স্থায়ী বাসীন্দা সহ অনেকেই। এছাড়াও এসব রাস্তা দিয়ে প্রতিনিয়ত রিক্সা অটোরিক্সা, সিএনজি, ভ্যানগাড়ি চলাচল করছে। পথচারীদেরকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অসাবধানতা ও অদক্ষ চালকের বেপরোয়া ভাড়ী যানবাহন ট্রাক ও ট্রলি চালানোর ফলে প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এতে জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সড়কটি ঘিরে এলাকার হাজারো মানুষের বসবাস। সড়কের পাসে দুইটি মসজিদ, মাদ্রাসা, দুইটি কিন্টার্গাডেন স্কুল এবং একটি প্রাইমারী স্কুল রয়েছে।
এবং গ্রামীণ সরু সড়ক দিয়ে বালু ও পাথর বহনকারী ভাড়ী যানবাহন চলাচলের কারনে সড়কগুলো খানাখন্দে পরিনত হয়েছে।৷ সড়ক সংস্কার করা হলেও এ সকল যানবাহন চলাচলের কারনে এর সুফল পাচ্ছে না এলাকাবাসী। তারপরও প্রশাসনের টনক নড়ছে না।
মুদি দোকানি ও হোটেল ব্যবসায়ীরা জানান, বালু বহন করায় বালু কনা গুলো বাতাসে উড়ে এসে হোটেলের খাবারে পরার কারনে খাবার নষ্ট হয়ে যাওয়ায় আমরা ক্ষতির মুখে পড়ছি
প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102