ইউক্রেনের সংঘাত নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বানে এক ডজনেরও বেশি নেতা অংশগ্রহণ করেছেন – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ইউক্রেনের সংঘাত নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বানে এক ডজনেরও বেশি নেতা অংশগ্রহণ করেছেন

  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১০১ Time View
আন্তর্জাতিক ডেস্ক

 

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত আলাপের পর একরকম বেকায়দায় পড়ে গেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার ইউক্রেন সংঘাতের বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আহ্বানে লন্ডনে শুরু হওয়া শীর্ষ সম্মেলনে এক ডজনেরও বেশি ইউরোপীয় নেতা অংশ নিয়েছেন। সেখানে আজ রোববার (২ মার্চ) ওই সম্মেলন শুরু হয়েছে।

সম্মেলনের আয়োজক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জেলেনস্কিকে পাশে নিয়ে রোববার সম্মেলনে বক্তৃতা করেন। এ সময় ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর পতাকা সামনে রেখে তিনি বলেন, ইউরোপের নিরাপত্তার জন্য এক প্রজন্মের একটি মুহূর্ত এটি। এই সংকট মোকাবিলায় আমাদের সকলকে পদক্ষেপ নেওয়া দরকার।

ইউক্রেনের প্রেসিডেন্টকে তিনি জানান, ‘‘আমি আশা করছি, আপনি জানেন আমরা যত সময় লাগুক না কেন, আমরা আপনার ও ইউক্রেনের জনগণের সঙ্গে রয়েছি। এই টেবিলের চারপাশের প্রত্যেকে আপনার পাশে আছে।’’

‘‘আমাদের সকলের সুবিধায় শান্তির জন্য এই বৈঠক থেকে যেসব পদক্ষেপ আসবে, সেই বিষয়ে আমাদের ঐক্যমতে পৌঁছাতে হবে।’’ ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটেসহ ইউরোপের আরও ১৮ শীর্ষ নেতা লন্ডনে জেলেনস্কিকে স্বাগত জানান।

এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবারের জেলেনস্কির উত্তপ্ত বৈঠকের একেবারেই বিপরীত দৃশ্য দেখা গেছে লন্ডনে। ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পর আকস্মিক বৈঠকস্থল ত্যাগের পর ইউরোপে পৌঁছেছেন জেলেনস্কি। সেখানে ইউরোপের বিভিন্ন দেশের নেতারা ইউক্রেন যুদ্ধের বিষয়ে শান্ত পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102