গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে পালানো চোর – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে পালানো চোর

  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১০৬ Time View

টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (১ মার্চ) রাতে বাসাইল পৌরসভার কাটাখালীপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে।

 

বিষয়টি রোববার (২ মার্চ) সকালে জানাজানি হয়। দুর্বৃত্তদের এমন ঘটনায় হতবাক স্থানীয়রা।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাতে বাসাইল পৌরসভার কাটাখালীপাড়া এলাকার আতিকুর রহমান খান রুবেল, ফজলু খান ও গফুর খানের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়। পরে সাহরির সময় বিষয়টি টের পান গরুর মালিকরা। সকালে বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল পশ্চিমপাড়া কবরস্থানে পাশে গরুর ভুঁড়ি ও হাড়গোড় দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিক এলাকায় ছড়িয়ে পড়ে।

 

পরে খবর পেয়ে সেখানে গিয়ে গরুর রশি দেখে মালিকরা শনাক্ত করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গরুর মালিকরা। তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।

 

গরুর মালিক রুবেল খান বলেন, ‘গতকাল শনিবার ৯০ হাজার টাকা দিয়ে একটি ষাঁড় কিনে বাড়িতে নিয়ে আসি।

 

রাত ১২ টা সময় গরু দেখে ঘুমিয়ে পড়ি। সাহরির সময় আমার ভাই গোয়ালঘরে গিয়ে দেখেন সেখানে গরু নেই। তখন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করি। পরে জানতে পারি কবরস্থানের পাশে গরুর হাড়গোড় ও ভুঁড়ি পড়ে রয়েছে। সেখানে গিয়ে আমার চুরি হওয়া গরুর রশি দেখে শনাক্ত করি।

 

গরুর মালিক ফজলু খান বলেন, ‘পাশের বাড়িতে গরু চুরি হয়েছে শুনতে পাই। পরে আমার গোয়ালঘরে গিয়ে দেখি সেখানে গরু নেই। পরে অনেক খোঁজাখুঁজি করি। পরে সকালে বাসাইল পশ্চিমপাড়া কবরস্থানের পাশে গিয়ে দেখতে পাই গরু জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা।’

 

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘গরু চুরির পর চোরেরা মাংস নেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্ট নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102