অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল

  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৭ Time View

 

 

মিলন হোসেন -খুলনা প্রতিনিধি ।

 

শুক্রবার,২৮ ফেব্রুয়ারি। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে খুলনার ফুলতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। মিছিলটির নেতৃত্ব দেন খুলনা-৫ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ।আজ বিকেল পাঁচটায় ফুলতলা উপজেলা পরিষদ থেকে ফুলতলা বাজার পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে বক্তারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান।

সমাবেশে খুলনা জেলা যুবদলের সভাপতি ইবাদুল হক রুবায়েদ বলেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এটাই জনগণের দীর্ঘদিনের দাবি। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি এ আহ্বান জানান। এ সময় রোজায় নিত্যপ্রয়োজনীয় দাম জনগণের সক্ষমতার মধ্য রাখার দাবি করেন।

বিক্ষোভ সমাবেশে ফুলতলা উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102