ময়মনসিংহে বিদেশী মদ উদ্ধারসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার ১  – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ময়মনসিংহে বিদেশী মদ উদ্ধারসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ 

  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৪ Time View

 

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ ও একটি পিকআপ ভ্যান‘সহ ০১ (এক) মাদক কারবারি‘কে আটক করেছে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ। ২৪ ফেব্রুয়ারি ২৫ সোমবার শম্ভুগঞ্জ রঘুরামপুর টানপাড়া চালতাগাছ মাঠ সংলগ্ন এলাকা থেকে শেরপুরের নালিতাবিাড়ির সমুসচূড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে মোঃ ইয়াছিন (২৬) গ্রেপ্তার করা হয়।

 

এ সময় তার থেকে ২৫৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০,৭০,০০০/- (বিশ লক্ষ সত্তর হাজার) টাকা।

 

র‌্যাব সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় বিপুল পরিমাণ পিকআপ ভর্তি বিদেশী মদের চালান শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। এরই প্রেক্ষিতে তারা অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেপ্তার করে। আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব সূত্র জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102