ইয়ুথ এন্ডিং হাঙ্গার (বেরোবি) সাংগঠনিক জেলার নেতৃত্বে হাসান – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ইয়ুথ এন্ডিং হাঙ্গার (বেরোবি) সাংগঠনিক জেলার নেতৃত্বে হাসান

  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ Time View

বেরোবি প্রতিনিধি,মাসরিকুল হাসান সোহেল:

ইয়ুথ এন্ডিং হাঙ্গার (বেরোবি) সাংগঠনিক জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে।উক্ত কমিটিতে গনতান্ত্রিক ভাবে জেলা সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান আলী।

মঙ্গলবার (১৭ ই ডিসেম্বর ২০২৪) ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর অঞ্চলের সচিবালয়ে আঞ্চলিক সমন্বয়কারী আরমান আরাফাত অনিকের উপস্থিতিতে উক্ত জেলা ফোরাম নির্বাচন অনুষ্ঠিত হয়।

উক্ত কমিটিতে যুগ্ম সমন্বয়কারী (ছেলে) হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুস সাকিব, যুগ্ম সমন্বয়কারী (মেয়ে) হিসেবে দায়িত্ব পালন করবেন মোছা:আল-হুমাইরা জান্নাতি।কর্মশালা সম্পাদক হিসেবে থাকবেন শয়ন চন্দ্র সেন,প্রচার সম্পাদক আশিকুর রহমান,কার্যকরী সদস্য হিসেবে থাকছেন নূসরাত নওশীন বুশরা।

জেলা সমন্বয়কারী হাসান আলী বলেছেন “সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে সব সময় উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বেরোবি। ২০২২ সালে যুক্ত হওয়ার সময় থেকে দেখে যাচ্ছি সামাজিক ও সাংস্কৃতিক নানা সমস্যার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাধানের চেষ্টা করে যাচ্ছে YEH বেরোবি জেলা।দায়িত্ব অনেক বড়, তবে আমি কাজ করতে ভালোবাসি । কাজ করার সুযোগ পেয়েছি, তাই কাজ করেই যেতে চাই।

ইয়ুথ এন্ডিং হাঙ্গার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলাকে দক্ষ, শক্তিশালী, বেগবান এবং সুষ্ঠু নেতৃত্ব চর্চার মাধ্যমে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই আমার প্রধান লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102