নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে কোর্স সমাপনী সাংস্কৃতিক উপস্থাপনা অনুষ্ঠিত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে কোর্স সমাপনী সাংস্কৃতিক উপস্থাপনা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ Time View

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০—২০২১ শিক্ষাবর্ষের রবীন্দ্র সাহিত্য কোর্সের সমাপনী সাংস্কৃতিক উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

১৯ নভেম্বর ২০২৪ তারিখ মঙ্গলবার দুপুরে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিসর্জন নাটকের সাংস্কৃতিক উপস্থাপনা করেন শিক্ষার্থবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০—২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অকৃত্রিম এই পরিবেশনা দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। তত্ত্বগত শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষারও গুরুত্ব অপরিসীম।’ চমৎকার এই আয়োজনের জন্য বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব—উল—মাওলা (মাওলা প্রিন্স), কোর্স শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. আহমেদুল বারী।

এসময় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102