নাগরপুরে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান আটক – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নাগরপুরে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান আটক

  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২০১ Time View

মৃদুল হোসাইন,নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের অভিযোগকৃত মামলায় উপজেলার মামুদনগর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল (৫২) আটক। গত রবিবার দুপুরে মামুদনগর মধ্য বাজার থেকে থেকে তাকে আটক করে থানা পুলিশ।

সে মামুদনগর গ্ৰামের মৃত. শাহ মাহমুদের ছেলে। অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায় , গত ১৮ জুলাই (২০২৪) সকালে নাগরপুর বাজারে শান্তিপূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন কালে ,একটি সন্ত্রাসী দল বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা করে । উক্ত হামলার ঘটনায় মো. মনির হোসেন নামের এক ছাত্র ১২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০/২০০ জনের নাম উল্লেখ করে নাগরপুর থানায় মামলা দায়ের করেন।

নাগরপুর থানা ইনচার্জ (ওসি)মো.রফিকুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় মামুদনগর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল কে বিস্ফোরক মামলায় আটক করে আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102