নরসিংদীতে ডাকাত দলের সদস্যসহ ৭ জন গ্রেপ্তার লুণ্ঠিত মালামালসহ অস্ত্র উদ্ধার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নরসিংদীতে ডাকাত দলের সদস্যসহ ৭ জন গ্রেপ্তার লুণ্ঠিত মালামালসহ অস্ত্র উদ্ধার

  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৩ Time View

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ডাকাত দলের ৬ সদস্য ও লুন্ঠিত মালামাল ক্রয়কারীসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

রবিবার(০৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সোমবার(০৫) সকালে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলো, শেখ ফরিদ (৩৫), আবুল কাশেম (৪২), নূরুল ইসলাম (২৯), মোক্তার হোসেন (৪৪), আল আমিন (২৯),রাজিব (২২) ও শিপন চন্দ্র সূত্রধর (৩৪)। তারা সকলেই নরসিংদী জেলার বাসিন্দা বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ২৬ জানুয়ারি শুক্রবার রাতে জেলার শিবপুর থানার যোশর ইউনিয়নের দেবালেরটেক গ্রামের মেজবাহ উদ্দিন মেজু নামে এক ব্যাক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৭ জনের ডাকাতদল বারান্দার গ্রীল কেটে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের এবং আলমারি থেকে নগদ ১৯ লাখ টাকা , ১৬ ভরি স্বর্ণলঙ্কার ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। এসময় ডাকাতরা নগদ টাকাসহ ৫৩ লাখ ৩৬ হাজার টাকার মালামাল নিয়ে যায় বলে জানা গিয়েছে। পরে এঘটনায় মামলা হলে পুলিশ অভিযানে নামে। রবিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬ ডাকাত সহ লুণ্ঠিত মালামাল কেনার অভিযোগে শিপন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি প্রাইভেটকার, নগদ ৫ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, গলিত স্বর্ণ ১৭.৫২ গ্রাম , ১টি পাইপগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102