গাজীপুরে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা – dainikprothombarta    
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাজীপুরে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৮০ Time View

মাহাবুল ইসলাম পরাগ গাজীপুর:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নামাশুলাই এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আবদুর রহমান লিটন (৪৮) কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই এলাকার শহীদুর রহমানের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর বাজার থেকে গতকাল রাত ৮টার দিকে একজন ব্যক্তি যাত্রীবেশে আবদুর রহমানের অটোরিকশা ভাড়া নিয়ে কাঞ্চনপুর যাচ্ছিলেন।

পথে নামাশুলাই এলাকার নির্জন স্থানে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা অপর দুজন অটোরিকশাটির গতিরোধ করে। পরে তিন দুর্বৃত্ত মিলে অটোরিকশা চালক আবদুর রহমানকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দুর্বৃত্তদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে অটোরিকশাটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় আহত আবদুর রহমানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আবদুর রহমানকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় নিহত আবদুর রহমানের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102