প্রধান উপদেষ্টাকে ফেসবুকে বিতর্কিত মন্তব্য, ওএসডি হলেন লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

প্রধান উপদেষ্টাকে ফেসবুকে বিতর্কিত মন্তব্য, ওএসডি হলেন লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি

  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ Time View

মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। এছাড়া তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

তাপসী তাবাসসুম ঊর্মির বাড়ি ফরিদপুর জেলায় এবং লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাপসী তাবাসসুমের একটি পোস্ট নিয়ে আলোচনা চলছে। মূলত এ কারণেই তাকে ওএসডি করা হয়েছে।

তাপসী তাবাসসুম ঊর্মি ফেসবুকে লেখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন- রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।

পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে ঊর্মি বলেন, আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। বিভিন্ন কারণে সেটি অনলি মি করেছি। এ বিষয় আমি কোনো মন্তব্য করতে চাই না।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102