তিস্তায় ভেসে এলো হাত বাঁধা, এসিডে মুখ ঝলসানো যুবতীর মরদেহ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

তিস্তায় ভেসে এলো হাত বাঁধা, এসিডে মুখ ঝলসানো যুবতীর মরদেহ

  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৫ Time View

মোহাম্মদ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীতে ভেসে এলো পিছন দিক থেকে হাত বাঁধা অজ্ঞাত এক যুবতীর মরদেহ। হাতে মেহেদি রাঙা পরনে ছিল কালো বোরকা।

রোববার(২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদরাসা এলাকার তিস্তা নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কৃষকরা কাজ করতে গিয়ে চোরাহা মাদরাসা এলাকায় তিস্তার নদীর চরে অজ্ঞাত এক যুবতীর (৩০) মরদেহ দেখতে পান। পরে আদিতমারী থানায় খবর দিলে আদিতমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তার হাতে মেহেদী রাঙানো লেখা আছে আই লাভ ইউ। দুই হাট পিছন দিক দিয়ে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রংয়ের বোরখা পরহিতা এ যুবতীর মুখ এসিড দিয়ে ঝলসে দেয়া। ধারনা করা হচ্ছে ঘাতকরা তাকে মেরে হাত বেঁধে মুখ এসিডে ঝলসে দিয়েছে।

উপস্থিত স্থানীয় জনতা ওই যুবতীর পরিচয় সনাক্ত করতে না পারলেও ধারনা করছেন উজান থেকে মরদেহটি ভেসে এসেছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী বলেন, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। একই সাথে তার পরিচয় সনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102