কয়রা উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অরবিন্দ মন্ডলের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট – dainikprothombarta    
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কয়রা উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অরবিন্দ মন্ডলের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৩৪ Time View

শেখ হাসিনা সরকারের পতনের পর খুলনার কয়রায় আওয়ামী লীগের কার্যালয়, নেতা-কর্মীদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। লুট করা হয় মাছের ঘের। ঘর ছেড়ে আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মী। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।

এলাকাবাসী বলছেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তায় নৈরাজ্য ও অরাজক পরিস্থিতি তৈরি হয়। গত শনিবার থেকে প্রশাসনের তৎপরতা শুরুর পর পরিস্থিতি কিছুটা উন্নতি হতে শুরু করে। তবে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও উপজেলা পরিষদের অধিকাংশ জনপ্রতিনিধি এলাকাছাড়া হওয়ায় তাঁরা সেবাবঞ্চিত হচ্ছেন।

৫ আগস্ট বিকেলে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসীন রেজার বাড়িতে হামলা করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। ওই দিন হামলা হয় উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম ও কয়রা সদর ইউপির চেয়ারম্যান বাহারুল ইসলামের বাড়িতে। এ ছাড়া আমাদি, বাগালি, উত্তর বেদকাশি ও দক্ষিণ বেদকাশি ইউপির চেয়ারম্যানের বাড়িতেও হামলার ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102