লালমনিরহাটে ৪ নারীসহ ৫ জন মাদক ও অস্ত্রসহ আটক – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লালমনিরহাটে ৪ নারীসহ ৫ জন মাদক ও অস্ত্রসহ আটক

  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৭৭ Time View

মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ ০৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রংপুর র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার বিকালে ওই উপজেলার দলগ্রাম ইউনিয়নের কৃষ্ণ কিশোর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪৮ বোতল ফেন্সিডিল ও ০১টি চাইনিজ কুড়াল উদ্ধার করেন।

জানা গেছে, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-১৩’র একটি দল। ওই এলাকার অমূল্য রায়ের পুত্র ফনি ভূষন রায় নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ১৪৮ বোতল ফেন্সিডিল ও ০১টি চাইনিজ কুড়াল উদ্ধার করেন। এ সময় শ্রী ফনি ভূষন রায় (৫৫), পারুল (৫২), আমেনা (৫২), নুর জাহান (৪০), জাহানারা (৩৭) গ্রেফতার করে র‍্যাব-১৩ ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে এবং আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102