গৃহকর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, চিকিৎসক গ্রেপ্তার – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

গৃহকর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, চিকিৎসক গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৩২ Time View

মাহাবুল ইসলাম পরাগ গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরে কিশোরী গৃহকর্মীকে (১৪) ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চিকিৎসক ফরহাদ উজ্জামান শ্রীপুর পৌরসভা বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, ধর্ষণের শিকার ওই কিশোরী ময়মনসিংহ জেলার বাসিন্দা। তাঁর বাবা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ভুক্তভোগী তাঁর বাবা-মায়ের সঙ্গে শ্রীপুরে একটি ভাড়া বাসায় থাকে। গত দুই মাস আগে ওই চিকিৎসকের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ নেয় সে। কয়েকদিন পর আসামি ওই কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ করে এবং ওই ভিডিও তাঁর মোবাইল ফোনে ধারণ করেন। মেয়েটি ধর্ষণের বিষয়টি তার বাবা, মাকে জানালে তারা চিকিৎসকের বাসা থেকে মেয়েকে বাসায় নিয়ে আসেন।

ভুক্তভোগীর মায়ের অভিযোগ, তাঁকে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে ওই আপত্তিকর ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে তাঁর এক আত্মীয় সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরীর আপত্তিকর ভিডিও দেখতে পেয়ে বিষয়টি তাঁকে জানান। এরপর থানায় মামলা দায়ের করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, মামলার পর অভিযুক্ত চিকিৎসককে রাতেই তাঁর বাসার চেম্বার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাঁকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102