আজ ভাষা সৈনিক মরহুম এম শামসুল হকের মৃত্যুবার্ষিকী – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

আজ ভাষা সৈনিক মরহুম এম শামসুল হকের মৃত্যুবার্ষিকী

মাহাবুল ইসলাম পরাগ:
  • Update Time : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২২০ Time View

ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মরহুম এম শামসুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ মে। শামসুল হক ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন।

আজ তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সকাল ৮টায় দলীয় কার্যালয়ে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। বাদ যুহর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ফুলপুর থেকে ওই কর্মসূচিতে প্রায় ১ হাজার নেতাকর্মী নিয়ে অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব।

মরহুম এম শামসুল হকের রূহের মাগফিরাত কামনা করে মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল মসজিদের ইমাম ও মাদরাসার পরিচালকদের নিকট দোয়া চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102