গাজীপুরে কারখানার ১০ তলার ছাদ থেকে লাফিয়ে নারী শ্রমিকের মৃত্যু – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

গাজীপুরে কারখানার ১০ তলার ছাদ থেকে লাফিয়ে নারী শ্রমিকের মৃত্যু

মাহাবুল ইসলাম গাজীপুর:
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৩৫ Time View

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার জরুন এলাকায় একটি পোশাক কারখানার ১০ তলার ছাদ থেকে লাফ দিয়ে নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) দুপুরে জরুন এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম নীলা খাতুন (৩০)। তিনি সিরাজগঞ্জের কাজিপুর থানার মানিকদাইড় এলাকার লিটন মল্লিকের মেয়ে।পুলিশ ও এলাকাবাসী জানায়, জরুন এলাকায় বাসা ভাড়া থেকে নীলা খাতুন একটি কারখানায় ওভেন সেকশনে জুনিয়র পলিম্যান হিসেবে কাজ করতেন। দুপুরে তিনি ওই কারখানার ১০ তলার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে নীলা খাতুনকে মৃত ঘোষণা করে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ওসি একেএম আশরাফ উদ্দিন জানান, কারখানার ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে কি কারণে তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102