ফুলবাড়ীর ২৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ কোকেন আটক – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ফুলবাড়ীর ২৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ কোকেন আটক

মোঃ জাহাঙ্গীর আলম, দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৩৯ Time View

দিনাজপুরের বিরামপুরে ২৯ বিজিবি ফুলবাড়ী সদস্যগন কর্তৃক বিপুল পরিমাণ কোকেন জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃকর্নেল এ.বি.এম জাহিদুল করিমের দিক নির্দেশনা ও তত্ত্বাবধায়নে ১৩ই মে বিকাল সাড়ে তিনটার দিকে বিরামপুর বিশেষ ক্যাম্পে কর্মরত হাবিলদার আব্দুল মান্নান ও হাবিলদার সেলিম রেজার নেতৃত্বে একটি বিশেষ দল বিরামপুর রেলওয়ে স্টেশনে খুলনা হতে চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ব্যাগে রাখা রেলিং এর উপর থেকে সন্দেহমূলক একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করে।পরবর্তীতে ট্রেনে সেই ব্যাগের মালিক কে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া না গেলে ব্যাগটিতে তল্লাশি করে ১১প্যাকেট কোকেন জাতীয় মাদকদ্রব্য পাওয়া যায়।

যার ওজন আনুমানিক ২.০২৯ কেজি।যার আনুমানিক মূল্য ১ কোটি ১লক্ষ ৪৫ হাজার টাকা। উদ্ধারকিত কোকেন দিনাজপুর জাতীয় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।

এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক এ বি এম জাহিদুল করিম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে বিজিবি মাদকদ্রব্য সহ সীমান্তে অন্যান্য চোরাচালানি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রাখছে এবং থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102