সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবা জব্দ, ১কারবারি গ্রেপ্তার – dainikprothombarta    
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবা জব্দ, ১কারবারি গ্রেপ্তার

মোঃ মোশারফ হোসেন,সোনারগাঁ প্রতিনিধ নারায়ণগঞ্জঃ
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৪৮ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ । উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা।

রোববার(১২ই মে ) বিকেল ৩ ঘটিকায় উপজেলার মেঘনা টোল প্লাজা সংলগ্ন চেক পোষ্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত এম্বুলেন্সটি (ঢাকা-মেট্রো-ছ-৭১২২৬৬) জব্দ করা হয়।এসময় গাড়ি থেকে একজন কৌশলে পালিয়ে যায়।

আটককৃত ব্যাক্তি হলেন-টেকনাফ এলাকার উত্তর নীলা আমতলী এলাকার বাসিন্দা মো: কামাল হোসেনের ছেলে মো: ইসহাক(২৪)

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, বিপুল পরিমান ইয়াবা নিয়ে এম্বুলেন্স করে টেকনাফ থেকে নারায়ণগঞ্জের দিকে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মেঘনা টোল প্লাজা সংলগ্ন চেক পোষ্টে আমরা অবস্থান নেই। পরবর্তীতে আমরা সন্দেহজনক এম্বুলেন্স তল্লাশী করে অক্সিজেন সিলিন্ডারের ভেতর থেকে ৬০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করতে সক্ষম হই। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এর পূর্বেও সে এই পদ্ধতিতে একাধিকবার মাদক সাপ্লাইয়ের সাথে জড়িত ছিলো।

তিনি আরও জানান আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102